,

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়িতে ছাত্রলীগের হামলা

news-image

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আলাদা দুটি অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানান হয়। চুয়াডাঙ্গা জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে শহরের সরকারি গার্লস স্কুলের সামনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। ‘দুদুর চামড়া দুলে নেব আমরা’, ‘দুদুর দুই গালে, জুতা মারো তালে তালে’- এসব স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেলের উপস্থাপনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও সহসভাপতি শাহাবুল হোসেন।

বক্তারা বলেন, একটি টেলিভিশনের টকশোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু যেভাবে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাতে প্রাণনাশের হুমকি দেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ছাত্রলীগ নেতারা।

একই সঙ্গে শামসুজ্জামান দুদুকে চুয়াডাঙ্গা জেলাতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। সূত্রঃ বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর