,

র‌্যাব-৩ কার্যালয়ে নেয়া হয়েছে যুবলীগ নেতা খালেদকে

news-image

রাজধানীর ক্যাসিনোগুলোয় ঝটিকা অভিযান শুরু করেছে র‌্যাব। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালিদ ভূইয়াকে আটক করেছে র‍্যাব। রাজধানীর গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৩ কার্যালয়ে নেয়া হয়েছে। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফি বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই অভিযানে তার কাছ থেকে ১টি অবৈধ অস্ত্র, গুলি ও ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়াও লাইসেন্সের শর্ত ভঙ্গের কারণে আরও দু’টি অস্ত্র জব্দ করা হয়েছে।

যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ফ্ল্যাটের ম্যানেজার আরিফ হোসেন জানান, গত ৪ বছর আগে খালেদ মাহমুদ ফ্ল্যাটটি ক্রয় করেন। তিনি এখানে শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও দুই সন্তানসহ থাকতেন।

বুধবার বিকেল তিনটার দিকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে চার-পাঁচজন বাসায় ঢোকেন। চারতলার এ-৩ ফ্লাটে যান তারা। এর প্রায় এক ঘণ্টা পরে পোশাকে র‌্যাব সদস্যরা বাসা ঘিরে ফেলেন।

লেফটেন্যান্ট কর্নেল শাফি বুলবুল বলেন, খালেদ মাহমুদের বাসায় তল্লাশি চালানোর সময় লোহার লকার থেকে ১০ লাখ টাকা ও ৫-৬ লাখ টাকার সমপরিমাণ ডলার, ১টি অবৈধ অস্ত্র, গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় তার মালিকাধীন ‘ইয়ংমেন্স ফকিরেরপুল’ ক্লাবের ক্যাসিনোতে র‌্যাব অভিযান চালায়। এসময় ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটকসহ বিপুল পরিমাণ টাকা জব্দ করেছে র‌্যাব।

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু করে র‌্যাব-৩। অবৈধভাবে চালানো এই ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর