,

রাব্বানীকে সরাতে প্রয়োজনে আদালতে যাব: ভিপি নুর

news-image

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানীকে ঢাকসুর জিএস পদ থেকে সরাতে প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন ভিপি নুরুল হক নুর৷

বুধবার জার্মানির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তার এ বক্তব্যটি ডয়েচে ভেলের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ (সরাসরি সম্প্রচার) দেয়া হয়।

এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি বলেন, ‘গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, নৈতিক স্খলনের জন্য তাকে সংগঠন থেকে পদচ্যুৎ করা হয়েছে৷ ছাত্রলীগ যেখানে এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠে না৷ আমরা তার পদত্যাগ চেয়েছি৷ ঢাকসুর অন্যদের সঙ্গে কথা বলে তাকে (রাব্বানী) সরাতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব, উপাচার্যকে মৌখিকভাবে জানিয়েছি৷’ডাকসু থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর নুরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুমকি দেন রাব্বানী।

এ বিষয়ে নুর বলেন, দাঁত ভাঙ্গা জবাব দেবেন বলে তিনি উগ্র আচরণ করেছেন, উগ্র মানসিকতার পরিচয় দিয়েছেন৷ আমি কেন চুপ থাকব? অন্যায়-অনিয়ম দেখলে সেখানে ডাকসু থেকে চুপ থাকার প্রশ্নই উঠে না৷’শোভন ও রাব্বানীকে অপসারণ করার পর যারা ছাত্রলীগের নেতৃত্বে এসেছেন তারা ডাকসুকে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন ভিপি নুর৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর