,

যে ব্যক্তি হাশরের ময়দানে সবচেয়ে হতভাগা হবে

news-image

ইসলাম ডেস্ক: হাসরের মায়দানে সবচেয়ে অসহায় ব্যক্তি কে? কার এমন করুণ পরিণতি হবে? মুসলমান ভাইদের নিশ্চয় জানদে ইচ্ছে করছে। নবী করিম (সা) এর একটি ঘটনার প্রেক্ষিতে তা বর্ণনা করা হলো-

একদিন হযরত মহাম্মদ (সা.) সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পার কি? সাহাবাগণ জবাব দিলেন, আমরা তো মনে করি, যাদের হাতে টাকা-পয়সা নেই তারাই সবচেয়ে গরিব।

হুজুর ইরশাদ করলেন, না, ‘আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পুণ্য ব্যতীত কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব। অর্থাৎ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় না করে কবরে যাবে তার কাছে পুণ্য বলতে কিছুই থাকবে না অথবা যার কিছু পুণ্য আছে বটে, কিন্তু অন্যের উপর জুুলুম করেছে বা অন্যের হক নষ্ট করেছে, হাশরের ময়দানে তাকে অন্যের হক আদায় করতে হবে নিজের পুণ্যের বদলে।

এভাবে কিছু কিছু করে পুণ্য বণ্টন করে দিতে দিতে তার অবশিষ্ট আর কিছুই থাকবে না। এমনকি পুণ্য যখন থাকবে না তখন পাওয়ানাদারের পাপ তার উপর চেপে দেয়া হবে। অতপর তাকে দোযখে প্রেরণ করা হবে।

নবী করীম (সা.) বলেন, এ প্রকার পুণ্যহীনই হলো হাশরের ময়দানে সবচেয়ে অসহায় গাফিল ব্যক্তি। যে ব্যক্তি আপন ক্রীতদাসকে অনর্থক প্রহার করে হাশরের দিন তাকেও শাস্তি ভোগ করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর