,

মধ্যবয়সী নারীদের ঘুমের সমস্যা বেশি

news-image

মধ্যবয়স্ক নারীদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশের ঘুমের সমস্যা রয়েছে৷ আর এই সমস্যার সঙ্গে জীবনমান, দীর্ঘস্থায়ী অসুখ এবং ওষুধের সম্পর্ক রয়েছে৷ সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এসব তথ্য৷

মধ্যবয়স্ক নারীদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশের ঘুমের সমস্যা রয়েছে৷ আর এই সমস্যার সঙ্গে জীবনমান, দীর্ঘস্থায়ী অসুখ এবং ওষুধের সম্পর্ক রয়েছে৷ সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এসব তথ্য৷

ফিনল্যান্ডের টুর্কু বিশ্ববিদ্যালয় পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ড. পাইভি পোলো৷ তিনি বলেছেন, ‘‘সাধারণত আমরা ধরে নেই রাতে জেগে থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই রাত জাগা সব সমস্যার কারণ৷” ফলে চিকিৎসকরা এটি মাথায় রেখেই চিকিৎসা দেয়ার চেষ্টা করে বলে মনে করেন পোলো৷ তিনি তার গবেষণায়, ঘুমের সঙ্গে অন্যান্য জটিলতার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেছেন৷

সাম্প্রতিক গবেষণায় তাই ঘুম সমস্যার অন্যান্য কারণের দিকে নজর দেয়া হয়েছে৷ পোলো এবং তার সহকর্মীরা তাদের গবেষণায় ৮৫০ জন মধ্যবয়সি নারীর সহায়তা নিয়েছেন৷ তাদের বয়স গড়ে ৪২ বছর৷ এই নারীদের মধ্যে এক-তৃতীয়াংশের ডায়াবেটিস, হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে৷ আর ২৮ শতাংশ নারী নিয়মিত ওষুধ গ্রহণ করেন৷

এই নারীরা প্রায়ই অভিযোগ করেন, রাতে তাদের ঘুম ভেঙে যায়৷ ৬০ শতাংশের সপ্তাহে অন্তত একবার এই সমস্যা হয়৷ ১৬ শতাংশ নারীর সহজে ঘুম আসে না আর ২০ শতাংশের খুব সকালেই ঘুম ভেঙে যায়৷ সপ্তাহে অন্তত একদিন এমন হয়৷ সকালবেলা ঘুমভাব কাটে না ৪২ শতাংশ নারীর আর সারাদিন ঘুম ঘুম ভাব থেকে যায় ৩২ শতাংশের৷

বলাবাহুল্য, ঘুমের সমস্যা যে-কোনো বয়সি মানুষেরই হতে পারে, তবে নারীদের মধ্যে এই সমস্যা একটু বেশি৷ মাসিক ঋতুচক্রের সঙ্গে সম্পৃক্ত হরমোনের পরিবর্তন এজন্য কিছুটা দায়ী করা যেতে পারে, বলছেন গবেষকরা৷ তবে তারা মনে করেন, মাঝেমাঝে মদ্যপানের সঙ্গে ভালো ঘুম এবং কর্মস্থলে ঘুমিয়ে না পরার সম্পর্ক রয়েছে৷

ঘুমের সমস্যার সঙ্গে মেয়েদের ওজন এবং শারীরিক কর্মকাণ্ডের সম্পর্ক তেমন একটা খুঁজে পাননি গবেষকরা৷ আসলে গবেষণায় সহায়তাকারী নারীরা সবাই সাধারণ শারীরিক গঠনের অধিকারী ছিলেন৷ সম্ভবত সেকারণেই এই বিষয়টি উঠে আসেনি৷ তবে এর আগে পরিচালিত এক গবেষণায় স্থুলতার সঙ্গে নিদ্রাহীনতার সম্পর্ক খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা৷

ড. পাইভি পোলো বলেন, ‘‘ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আমরা আমাদের জীবনের এক-তৃতীয়াংশই ঘুমিয়ে কাটাই৷ আর ঘুমের সমস্যা কোনো রোগের পূর্বলক্ষণ হতে পারে৷ মানসিক অবস্থার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে৷ চিকিৎসকদের এসব বিষয় মাথায় রাখতে হবে৷”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর