,

আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুই দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ দুই দিন বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে এই বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কাজকর্ম। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সূএে জানা যায়, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মাছ আমদানির মধ্য দিয়ে ফের শুরু হবে কার্যক্রম।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর