,

উড়ন্ত সূচনার পর দ্রুত ফিরে গেলেন তিন ব্যাটসম্যান, খেলাটি দেখুন এখানে(সরাসরি)

news-image

আগের দুই ম্যাচে লিটন দাস ওপেনিং পার্টনার পেয়েছিলেন দু’জনকে। প্রথম ম্যাচে সৌম্য সরকার, পরের ম্যাচে মুশফিকুর রহীম। তৃতীয় ম্যাচে এসেও পেলেন নতুন পার্টনার। এবার অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত।

এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশকে টস হেরে নামতে হয়েছে ব্যাট করতে। জিম্বাবুয়ে টস জিতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে ব্যাট করার জন্য। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারেই তারা দু’জন বাংলাদেশকে এনে দিয়েছিলেন ৪৯ রানের উড়ন্ত সূচনা।

তবে, উড়ন্ত সূচনাকে খুব বেশিদুর এগিয়ে নিতে পারেননি অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। ৯ বলে ১১ রান করে তিনি রিটার্ন ক্যাচ দিলেন কাইল জার্ভিসকে। যে সুযোগটা তিনি পেয়েছিলেন, সেটিকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি।

পরের ওভারে ফিরে গেলেন লিটন দাসও। ২২ বলে ৩৮ রান করা এই ব্যাটসম্যান ফাইন লেগে খেলতে গিয়ে বল তুলে দেন আকাশে। এমফোপুর বলে লিটনের ক্যাচ ধরেন মাদজিভা। ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় এই রান করে ফিরে যান লিটন।

তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক সাকিব আল হাসান স্রেফ নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে এলেন। ইনিংসের ৭.২ ওভারে রায়ান বুর্লকে আলতো করে তুলে দিলেন লং অফে। সেখানে দাঁড়ানো ছিলেন শন উইলিয়ামস। খুব সহজেই ক্যাচটা তালুবন্দী করে নিলেন তিনি। সাকিব নিজেও বুঝতে পারলেন না, কি শট খেলেছেন তিনি এটা। দলীয় ৬৫ রানের মাথায় ৯ বলে ১০ রান করে ফিরে গেলেন সাকিব।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২। ১৮ রানে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ২০  রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম।

https://www.youtube.com/watch?v=RVV1EIVa5GA

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর