সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনে সৌদি থেকে ফিরলেন ৩৮৯ বাংলাদেশি

news-image

ভাগ্য বদল করতে গিয়ে শূন্য হাতে সৌদি আরব থেকে গত তিন দিনে ফির‌লেন ৩৮৯ জন বাংলাদেশি। এনিয়ে গত নয় মা‌সে ফিরলেন ১০ হাজা‌রেরও বে‌শি প্রবাসী।মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের বিমান যোগে দেশে ফেরেন ১৬০ জন বাংলাদেশি।প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান এসব তথ্য জানান।

জানা যায়, আগের দি‌নের ম‌তো এবারে দেশে ফেরা কর্মীদেরকে বিমানবন্দ‌রের ওয়েজ অনার্স কল্যাণ ডেস্কের সহ‌যো‌গিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমানবন্দরে খাবারসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করে।শরীফুল হাসান জানান, গত নয় মা‌সে ১০ হাজা‌রেরও বে‌শি বাংলা‌দে‌শি‌কে সৌ‌দি আরব থে‌কে ফেরত পাঠানো হ‌য়ে‌ছে।

অনেক স্বপ্ন নিয়ে আট মাস আগে সৌদি আরবে গি‌য়েছি‌লেন সি‌লে‌টের আবু বক্কর। কিন্তু মঙ্গলবার রা‌তে শূন্য হাতে দেশে ফিরতে হয় তাকে। কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও সেদেশের পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বলে জানান আবু বক্কর।রাতে ফেরত আসা চাঁদপুরের জামাল জানান, সাড়ে চার হাজার রিয়াল দিয়ে আকামা করার দুমাসের মাথায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে।

সৌদি আরব থেকে আসা প্রবাসীরা বল‌ছেন, বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলে কিছুদিন আটকে রেখে দেশে ফেরত পাঠানো হচ্ছে। কিছু কর্মী অভিযোগ করেছেন কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে।এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোন সহযোগিতা করেনি অভিযোগ করে কর্মীরা আরও বলছেন, সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা তৈরি হ‌বে।

পটুয়াখালীর বায়জিদ, মানিকগঞ্জের আবু সাইদ, মাদারীপুরের নাসিম, কুমিল্লার জামাল, মুন্সিগঞ্জের মিজান, ব্রাহ্মণবাড়িয়ার টিপু সুলতান, মাদারীপুরের সিরাজ, কুষ্টিয়ার জহুরুলসহ ১৬০ বাংলাদেশির সবার এমন অভি‌যোগ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক