,

ক্রিকেটীয় স্টাইলে বাবা হওয়ার খবর দিলেন রাসেল (ভিডিও)

news-image

বাইশ গজে ব্যাট হাতে বিপক্ষ বোলারদের ত্রাস আন্দ্রে রাসেল এবার বাবা হতে চলেছেন। সুখবরটা দ্রে-রাস প্রকাশ্যে আনলেন অভিনব কায়দায়। বলা যেতে পারে তাঁর ছক্কার স্টাইলেই ভিডিয়ো বার্তায় বাবা হওয়ার খবর ভক্তদের কাছে পৌঁছে দিলেন ক্যারিবিয়ান তারকা।

প্রথমে স্ত্রীর সঙ্গে এক ভিডিও শুট করেন ক্যারিবীয় ব্যাটার। এর পর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের বাবা হতে চলার কথা জানান দ্রে রাস। শুধু তাই নয়, ঘর আলো করে কন্যাসন্তান আসছে বলে ঘোষণা দেন রাসেল। সেখানেও চমক রয়েছে। স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলার মাধ্যমে অভিনব পন্থায় সন্তান আসার কথা জানিয়েছেন তিনি।

ইস্টাগ্রামে পোস্ট করা রাসেলের ভিডিওতে দেখা গেছে, পারিবারিক এক অনুষ্ঠানে বন্ধুদের সামনে স্ত্রী জেসিম লোরার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর প্রকাশ করেন তিনি। এ দম্পতি বাবা-মা হওয়ার প্রাক-সেলিব্রেশনের নাম দেন ‘বেবি রাসেল’।

বিশেষ এ অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর হাতে বল ধরিয়ে দেন উইন্ডিজ অলরাউন্ডার। আর ব্যাট ধরেন তিনি। আন্ডারআর্ম বল করেন লোরা। রাসেল সেটি হিট করা মাত্রই গোলাপি রঙ বেরিয়ে আসে। এরই সঙ্গে তারা ঘোষণা করেন, তাদের কোলজুড়ে আসতে চলেছে কন্যাসন্তান।

এ ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে রাসেল লিখেছেন, বল ফেটে গোলাপি রঙ বের হলো। অর্থাৎ আমাদের ঘর আলো করে আসছে মেয়েসন্তান। ঈশ্বরের কাছে সন্তান ও মায়ের সুস্থতা কামনা করি।

https://www.youtube.com/watch?v=wyiAVmms6PI

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১