,

সৌদি আরবকে আরও কর্মী নেওয়ার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

news-image

বাংলাদেশ দেশ থেকে সৌদি আরবে আরও বেশি কর্মী নেওয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

গতকাল মঙ্গলবার দুপুরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সঙ্গে সৌদির ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের এ আল দাআদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ দুই দেশের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুবিধা-অসুবিধার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মন্ত্রী দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের ব্যাপারে তাগিদ দেন এবং দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথসভা করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে কর্মী নেওয়ার আহ্বানের জবাবে সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের এ আল দাআদ বলেন, ‌‘দ্রুততম সময়ের মধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘‌বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারের সচিব(ইন্টেরিয়র-সিকিউরিটি) মি. মোহান্না, ইন্টেরিয়র মিনিস্টারের এডভাইজার ড. আব্দুল্লাহ বিন ফাখরি আল আনছারি, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জেনারেল এফ এম বোরহান উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. যাহিদ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর