,

জাকির নায়েক ভারতের জন্য ‘ক্ষতিকর’: মাহাথির

news-image

কোন দেশই জাকির নায়েককে গ্রহণ করতে চায় না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার মালয়েশীয় রেডিও স্টেশন বিএফএম-এর ব্রেফফার্স্ট গ্রিল শো-তে এই কথা বলেন মাহাথির। এছাড়া জাকির নায়েককে ভারতের জন্য ‘ক্ষতিকারক’ বলে উল্লেখ করেন তিনি।

জাকির নায়েক ক্ষতিকারক হলে মালয়েশিয়ায় থাকতে দেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, জাকির নায়েককে স্থানান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কেউ তাঁকে নিতে চায় না।

সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ আরও বলেন, ‘জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিক নয়। পূর্ববর্তী সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। স্থায়ী আবাসিকতা পাওয়া কোনও ব্যক্তি এই দেশের ব্যবস্থা ও রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন না।

তিনি (জাকির) বিধি লঙ্ঘন করেছেন। তাকে এখন আর প্রকাশ্যে কথা বলতে দেওয়া হবে না।’ এছাড়া তিনি বলেন, মোদি জাকির নায়েককে তার দেশে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানাননি।

গত ৩ আগস্ট মালয়েশিয়ার সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকির নায়েকের কড়া সমালোচনা শুরু হয়। এর জেরে জাকিরের ওপর দেশটি নানা নিষেধাজ্ঞা জারি করে। তথ্যসূত্র: গালফ নিউজ, হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর