,

হ’ত্যার ১৪ দিন পর বাবুলের ম’রদে’হ ফেরত দিল বিএসএফ

news-image

জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নি’হত হওয়ার ১৪ দিন পর বাবুল মিয়ার (২৫) ম’রদে’হ ফেরত পেয়েছে পরিবার। মঙ্গলবার রাত নয়টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির উপস্থিতে নীলফামারীর ডিমলা থানা পুলিশের কাছে বাবুল মিয়ার ম’রদে’হ হস্তান্তর করে বিএসএফ। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ইসাহাক মন্ডল, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু হানিফ। ভারতের পক্ষে ছিলেন ৫৪ বিএসএফের উপ-অধিনায়ক এসওয়াই খেঙ্গারু, কোচবিহারের কুচলিবাড়ি থানার সার্কেল কর্মকর্তা পুরান রায় ও সুবাস চন্দ্র রায়।

পরে বাবুল মিয়ার ম’রদে’হ তার বাবা নূর মোহাম্মদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকে ছেলের ম’রদে’হ গ্রামের বাড়ি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জে নিয়ে আসেন।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ ভোরে ডিমলা উপজেলার তিস্তা নদীর চরে গরু চড়াতে গিয়ে ভুলক্রমে ৭৭২ নং পিলারের কাছে বাবুল মিয়া, সাইফুল ইসলামসহ (১৪) কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের উড়াল বিওপির বিএসএফ সদস্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া নি’হত হন।

এছাড়া উপজেলার ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৪) আহত হলেও বাকিরা ফিরে আসতে সক্ষম হন। পরে বিএসএফ আহত সাইফুলকে আটকসহ নি’হত বাবুলের ম’র’দেহ নিয়ে যায়। এরপর কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার পুলিশ বাবুলের ম’রদে’হ ময়নাতদন্ত শেষে হিমগারে রাখে।

এদিকে বাবুলের ম’রদে’হ ফিরিয়ে দেয়ার জন্য তার পরিবার ও এলাকাবাসী সীমান্তে মানববন্ধন কর্মসূচি পালনসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দফতরে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে ঘটনার ১৪ দিন পর বিএসএফ বাবুলের ম’রদে’হ ফেরত দিলেওিআহত সাইফুলকে ফেরত দেয়ার বিষয়ে কিছুই জানায়নি।

সাইফুলের বাবা গোলজার হোসেন বলেন, বাবুলের ম’রদে’হ ফেরত পেয়েছে তার পরিবার। এখন সাইফুলকে ফেরতের দাবি জানাচ্ছি। কোচবিহার জেলার কুচলিবাড়ি থানার সার্কেল কর্মকর্তা পুরান রায় জানান, সাইফুলকে শিশু শোধনাগারে রাখা হয়েছে। উভয় দেশের পতাকা বৈঠকের পর আগামী ৩ মাসের মধ্যে তাকে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর