,

ফিলিস্তিনি নারীকে গু’লি করে হ’ত্যা করল ইসরায়েলি সেনারা (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ এক ফিলিস্তিনি নারীকে একের পর এক গু’লি চালিয়ে হ’ত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে গাজার পশ্চিমতীরের একটি চেকপয়েন্টে এই বর্বর হ’ত্যাকা’ণ্ডের ঘটনা ঘটেছে। রয়টার্সকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গু’লি’বিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

সামাজিক মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছেন বোরকা পরা এক ফি’লিস্তিনি নারী। এরপর তার দিকে এগিয়ে গিয়ে গু’লি ছু’ড়ছেন এক নিরাপত্তা রক্ষী। সেখানে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাদের সবার হাতেই অ’স্ত্র ছিল। তারা ওই নারীর দিকে এগিয়ে যাচ্ছিলেন আর তাদের হাতে ব’ন্দুক তাক করা ছিল।

তবে ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। একটি গু’লি লাগার পরেই রাস্তায় পড়ে যান ওই নারী। সে সময় তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। একজন নিরাপত্তারক্ষী এগিয়ে গিয়ে ওই বস্তুটি লা’থি মে’রে দূরে সরিয়ে দেন।

এদিকে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই ফিলিস্তিনি নারী ছু’রি নিয়ে হা’মলা চালানোর চেষ্টা করেছিলেন। মহিলা স’ন্ত্রাসী হিসেবে ওই নারীর কথা উল্লেখ করে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছেন, কালানদিয়া চেকপোস্টে ওই নারী ছু’রি নিয়ে হা’মলার চেষ্টা করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কালানদিয়ায় এক নারীকে গু’লি করে হ’ত্যা করা হয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

https://twitter.com/i/status/1174209621914988546

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর