,

বিধবা মায়ের প’রকীয়া প্রেমিককে মা’রধরের পর মূত্রপান করালো ছেলে

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ স্বামীর মৃত্যু হয়েছে। নিজের বলতে রয়েছে দুই ছেলে। কিন্তু তারাও মাকে সময় দিতো না। বিধবা নারীর একাকীত্বে ভরা জীবনে হঠাত্ই রঙ লাগে। বয়সে ছোট দূরের এক আত্মীয়র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই ব্যক্তিকেই আঁকড়ে ধরে বাকিটা জীবন বাঁচতে চান। ছেলেদের অগোচরেই কিছুদিন ধরে চলে তাদের সম্পর্ক। অবশেষে ভালবাসার টানে বাড়ি ছাড়েন ওই নারী।

কিন্তু নাড়ির টান সামলাতে না পেরে, আবারও সেই বাড়িতেই ফিরে আসেন তিনি। আর তারপরই ‘ভয়ংকর এক অভিজ্ঞতার সাক্ষী হন। বাড়ি ফিরতেই ছেলেদের অকথ্য অ’ত্যাচারের সম্মুখীন হলেন তিনি ও তার প্রেমিক। দু’জনের মাথা ন্যাড়া করে মূত্রপান করানোর অভিযোগ উঠেছে ছেলেদের বি’রুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বি’রুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

ভারতীয় একটি দৈনিক বলছে, সোমবার এই মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নাগাউর জেলায়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই খবর। মঙ্গলবার খবর পেয়ে ওই বিধবা নারী ও তার প্রেমিককে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই নারীর দুই ছেলে মতিনাথ ও রাজনাথকে।

নাগাউর পুলিশের এএসপি নীতেশ আর্য জানান, প্রেমিকের সঙ্গে দশদিন আগে বাড়ি থেকে পালিয়ে যান ওই নারী। তবে বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারেননি তিনি। কয়েকদিন আগে প্রেমিককে নিয়ে গ্রামে ফিরে আসেন। মা ফিরেছে জেনেই রণমূর্তি ধারণ করে তার দুই ছেলে। সোমবার দু’জনকে মা’রধর করে অভিযুক্তরা। তাদের চুল ন্যাড়া করে সমগ্র গ্রামে ঘোরানো হয়। তাতেও রোষ না মেটায়, তাদের মূত্রপান করান অভিযুক্তরা।

পুলিশ বলছে, দুই অভিযুক্ত জানিয়েছে, ৩৫ বছরের এক ব্যক্তির সঙ্গে বিধবা মায়ের সম্পর্ক মেনে নিতে পারেনি তারা। এই বিষয়ে প্রতিনিয়ত পরিচিতদের কাছে তিরস্কারের মুখে পড়তে হতো তাদের। সেই আক্রোশ থেকেই মা ও তার প্রেমিকের ওপর নি’র্যাতন চালিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর