,

বাবার মোটরসাইকেলে চড়ে আদালতে মিন্নি

news-image

জেলা প্রতিনিধিঃ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বুধবার আদালতে হাজির হয়েছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। এ মামলার অভিযোগপত্রে শুনানির দিন ধার্য থাকায় বুধবার সকাল ৯টার আগেই বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে আসেন মিন্নি। এরপর আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত বাবার সঙ্গেই আদালতের একটি কক্ষে অবস্থান করেন তিনি।

আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার অপর সাত অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। এ মামলার অভিযোগপত্রের শুনানির জন্য আদালত দুপুর ২টা সময় নির্ধারণ করলে বাবার মোটরসাইকেলে চড়ে আবার বাসায় চলে যান মিন্নি।

এদিকে আদালতে মিন্নির হাজির হওয়ার বিষয়টি আগে থেকেই গণমাধ্যমে প্রকাশিত হলে আদালত প্রাঙ্গণে মিন্নিকে দেখার জন্য ভিড় জমায় উৎসুক সাধারণ মানুষ। আদালত প্রাঙ্গণের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, এ মামলার অভিযুক্ত কিশোর মো. নাজমুল হোসেনের জামিন শুনানি হবে জেলা ও দায়রা জজ আদালতে। এ কারণে মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে।

তিনি আরও বলেন, জেলা ও দায়রা জজ আদালতে নাজমুলের জামিন শুনানি শেষে আজ দুপুর ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার মূল নথি এসে পৌঁছাবে। তাই দুপুর ২টায় এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় নির্ধারণ করেছে আদালত।

এদিকে এ মামলায় জামিনে মুক্ত থাকা আরিয়ান শ্রাবণও আজ আদালতে হাজির হন। এ মামলার সাতজন কিশোর অভিযুক্ত যশোর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর