সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত জয় করে বাংলাদেশে আসছেন রানু?

news-image

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডলই এখন ইন্টারনেট জগতের নয়া সেনসেশন। রানাঘাট স্টেশনে গান গাওয়া থেকে বলিউডে প্লে-ব্যাক করা, রানু মণ্ডলের গানের জাদু ছড়িয়ে পড়েছে প্রায় সর্বত্র।

শোনা যাচ্ছে, বলিউডে প্লে ব্যাক করার পর বাংলাদেশ থেকে রেকর্ডিংয়ের প্রস্তাব পেয়েছেন রানু মণ্ডল। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয়ে গেলে খুব শীঘ্রই রানু বাংলাদেশে পাড়ি দিতে পারেন বলে খবর।-জি নিউজ।

এদিকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে রানু মণ্ডল ইতিমধ্যেই রুবি মোড়ের কাছে পাসপোর্ট অফিসে হাজির হয়েছিলেন বলেও খবর। তাঁকে রুবি মোড়ের পাসপোর্ট অফিসের সামনে দেখা যেতেই ছড়িয়ে পড়ে রানুর বিদেশ যাত্রার খবর। শোনা যাচ্ছে, বাংলাদেশ ছাড়াও কেরল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রানুর কাছে গানের রেকর্ডিংয়ের প্রস্তাব এসেছে। এছাড়াও দেশবিদেশের বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্যও রানুর কাছে প্রস্তাব আসছে বলেও খবর।

যদিও বাংলাদেশে যাওয়ার কথা এবং পাসপোর্ট বানানোর কথা রানু নিজে কিংবা তাঁর সফল্যে মূলে যিনি রয়েছেন সেই অতীন্দ্র চক্রবর্তী, এবিষয়ে এখনও মুখ খোলেননি। প্রসঙ্গত, অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। আর এরপরই ছড়িয়ে পড়ে লতাকণ্ঠী রানুর গানের জাদু।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে