,

একাধিকবার শা’রীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

news-image

প্রেমের সম্পর্ক প্রায় তিন বছর। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক একাধিকবার শা’রীরিক সম্পর্ক করেছে বলে দাবি কলেজ পড়ুয়া ছাত্রীর। কিন্তু শেষমেষ বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বাড়িতেই অনশনের বসেছেন তিনি। হুমকি দিয়েছেন আ’ত্মহ’ত্যারও।

আজ মঙ্গলবার পাবনার সাঁথিয়া উপজেলায় নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রেমিকের নাম হাসান। মেয়েটির অভিযোগ, প্রায় তিন বছর ধরে উপজেলার সোনাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। প্রায় দেড় বছর ধরে বিয়ের প্রলোভনে দেখিয়ে হাসান শা’রীরিক সম্পর্কও করে।

এক পর্যায়ে হাসানের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে অস্বীকার করে। বিয়ে করতে অসম্মতি জানালে কোনো উপায় না পেয়ে তার বাড়িতেই আমরণ অনশনে বসেন কলেজ পড়ুয়া ওই ছাত্রী। একই সঙ্গে তাকে বিয়ে না করলে আ’ত্মহ’ত্যা করবেন বলে জানান তিনি। মেয়েটি সাংবাদিকদের বলেন, ‘কোথায় যাব। বিয়ে না করলে এখানেই আ’ত্মহ’ত্যা করব।’

এ বিষয়ে প্রেমিক হাসানের বাবা আবুল কাশেম বলেন, ‘মেয়ে পক্ষ থেকে লোক আসছিল কয়েকদিন আগে। তখন হাসান এই মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে। আজ হঠাৎ মেয়েটি আমার বাড়িতে এসেছে। ’ ওই কলেজছাত্রীর নানা সিরাজউদ্দিন বলেন, ‘বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ছেলের বাড়িতে গেলে তারা বিভিন্ন কথা বলে আমাদের ফিরিয়ে দেয়। তাই বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে আমার নাতনি অনশন শুরু করেছে। ’

এ ব্যাপারে নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘মেয়ে আসার ঘটনা সত্য, আমি শুনে বিষয়টির খোজ খবর নিতে ওই বাড়িতে প্রতিনিধি পাঠিয়েছি। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর