,

মৃত্যুর ১৬ দিন পর কবরের উপরে মহিলার লা’শ!

news-image

নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামে এক মহিলার মৃত্যুর ১৬দিন পর অলৌকিকভাবে তার লা’শ কবর হতে ডান পাশের কবরে পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে। মঙ্গলবার সকালে কবরের পাশে ওই মহিলার লা’শ পড়ে থাকতে দেখে গ্রামের মধ্যে হৈচৈ পড়ে যায় এবং হাজার হাজার উৎসুক জনতা লা’শটি দেখতে গ্রামের ওই কবর স্থানে ভিড় জমায়।

গ্রামবাসী ও অসংখ্য প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা মতে জানা যায় ওই গ্রামের আব্দুল লতিফ এর স্ত্রী ৫ছেলে সন্তানের জননী মিলিয়ারা বেগম (৫০) ১সেপ্টেম্বর রবিবারে তার নিজ বাসায় মৃত্যু বরণ করেন। মুসলিম সারা শরিয়্যাত মতে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে তার লা’শ দাফন করা হয়। মহিলাকে কবরস্থ করার ১২দিনের মাথায় ১৩সেপ্টম্বর সকাল বেলায় তার কবরের উপরে একটি সুড়ঙ্গ দিয়ে ওই মহিলার একটি হাত বেরিয়ে কবরের উপর দন্ডায়মান অবস্থায় ও পাশে কাফনের কাপড় পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এর পর তার পরিবারের লোকজন স্থানীয় মৌলভী ডেকে দোয়া কালিমা পড়ে কবর হতে বেরানো হাত ও কাফনের কাপড়গুলি পুনরায় কবরের মধ্যে প্রবেশ কারিয় দিয়ে সুড়ঙ্গটি বন্ধ করে দেয়।

ঘটনা ক্রমে রহস্যজনকভাবে ১৭সেপ্টেম্বর মঙ্গলবার সকালে গ্রামের লোকজন কবর স্থানের দিকে গেলে তার কবরের পাশে ওই মহিলার উলঙ্গ বিবস্ত্র লা’শটি পড়ে থাকতে দেখতে পায়। এর পর ঘটনাটি জানাজানি হলে হাজার হাজার উৎসুক জনতা এক নজর দেখতে ওই কবর স্থানে ভিড় জমায়। ক্রমেই জনতার উপস্থিতি বাড়তে থাকায় ওই মহিলার পরিবারের লোকজন তড়ি ঘড়ি করে কবরের পাশেই গর্ত না করেই মাটির উপর অন্যত্র হতে মাটি কেটে লা’শটিকে মাটি চাপা দিয়ে ঢেকে দেয়া হয়। সৃষ্ট ঘটনাকে অনেইে বলছে এটি কোন শেয়াল কুকুরের ব্যাপার হতে পারে আবার লা’শটি যেহেতু অক্ষত তাই অনেকেই এটিকে দৈবাৎ ও কাকতালীয় বিষয় বলেও মন্তব্য করেছেন। গ্রামবাসী ও মৃত মিলিয়ারা বেগমের পরিবারের লোকজন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। একই কবর হতে লা’শের হাত, কাফনের কাপড় এবং শেষে লা’শ বেরিয়ে পড়ে থাকার।

ওই গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুর রইচ বলেন ১৬ দিন আগে মিলিয়ারা বেগম মারা যায় তারপর তাকে মাটি দেওয়ার প্রায় ১২ দিন পর লা’শের হাত ও কাফনের কাপড় কবরের উপওে দেখা যায় গ্রামের লোকজন ও মৌলভী দ্বারা দোয়া দরুদ করে কাফনের কাপড় ও হাত কবরে ঢুকে দেওয়া হয় আর আজ মঙ্গলবার ওই লা’শের দে’হটি কবরের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং মাটি দিখে লা’শটি ঢেকে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা