,

রংপুর উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ: প্রচারণা শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন আংশিক) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।

প্রতীক বরাদ্দের শুরুতেই বিএনপি প্রার্থী রিটা রহমান নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক ধানের শীষ বুঝে নেন। এরপর গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহিদুল্লাহ তার দলীয় প্রতীক মাছ, খেলাফত মজলিস প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল তার দলীয় প্রতীক দেয়াল ঘড়ি এবং এনপিপি প্রার্থী শফিউল আলম দলীয় আম প্রতীক গ্রহণ করেন। অপরদিকে জাপার বিদ্রোহী প্রার্থী এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের সময় সব প্রার্থী নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক নিলেও জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ নিজে উপস্থিত ছিলেন না। তবে রিটার্নিং অফিসার শাদ এরশাদকে তাদের দলীয় প্রতীক লাঙল বরাদ্দ দেন।

এদিকে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করার আগে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর