,

শেখ হাসিনা আলেমদের সম্মানিত করেছেন, খালেদা জিয়া কিছু দেননি : শফী

news-image

জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, প্রধানমন্ত্রী আলেমদের সম্মানিত করেছেন। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। খালেদা জিয়া আলেমদের কিছু দেননি। এ জন্য তিনি এখন আফসোস করছেন।

বড় বড় আলেম কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমর্যাদা চেয়েছিলেন। কিন্তু কোনো সরকারের আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতি দিয়ে আলেমদের প্রশংসা নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মারকাজ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা জমি দিয়েছেন। উনার মেয়ে শেখ হাসিনা আমাদের মাস্টার্স পাসের মর্যাদা দিয়েছেন, যা দুনিয়ায় এখনও কেউ দেয়নি।

সোনারগাঁবাসীকে উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, আপনারা অনেক ভাগ্যবান। কারণ এ সোনারগাঁ থেকে একসময় এলেমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তার পরিবার থেকে অতন্ত একটি ছেলেকে আলেম বানাবেন।

অনুষ্ঠানে আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর