,

নেত্রী পদে থাকতে বলেন থাকব, না বললে থাকব না: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক কে হবেন, তা দলের নেত্রী আওয়ামী লীগের সভাপতি জানেন। তিনি যাকে যোগ্য মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমাকে যদি সভাপতি আবারো নতুন করে দায়িত্ব দেন, তাহলে আমি দায়িত্ব পালন করব। তবে নিজে প্রার্থী হব না। আর নেত্রী নতুন কাউকে দায়িত্ব দিলে, তাকেও আমি স্বাগত জানাবো।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ পদগুলো দলের প্রধানের মাইন্ড সেটের ওপরে সবাই ছেড়ে দেয়। তার নির্দেশনায় দল চলবে। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে, তবে নেত্রীর ইচ্ছার বাইরে কিছু হয় না। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সবারই এমন পদ কাঙ্ক্ষিত। তিনি আস্থা রেখে দলের সাধারণ সম্পাদকের যে দায়িত্ব দিয়েছেন, তা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ এ পদের ইচ্ছা সবার থাকে। এটা বিরাট সম্মানের বিষয়।

দ্বিতীয়বারের মতো আবার দায়িত্ব পেতে যাচ্ছেন কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তা নির্ভর করছে নেত্রীর ওপরে। তিনি চাইলে আরেকবার দায়িত্ব পালন করব। তিনি যদি থাকতে বলেন থাকব, না বললে থাকব না। যদি নতুন মুখ নিয়ে আসে তাহলে স্বাগত জানাবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর