,

বাগদানের আংটি গিলে ফেললেন হবু স্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক- ২৯ বছর বয়সী জেনা ইভানস এবং তার হবু স্বামী উচ্চ গতি সম্পন্ন এক ট্রেনে ভ্রমণ করছিলেন। এ সময় কিছু খারাপ লোক তাদের ঘিরে ফেলে। সেই সঙ্গে তাকে বাগদানের আংটিটি গিলে ফেলতে বাধ্য করে।

এমনই এক স্বপ্ন দেখে সেদিন ঘুম ভেঙে যায় যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর বাসিন্দা জেনার। কিন্তু তারপরই জেনা দেখতে পান সত্যি সত্যিই তার আঙুলে পরা বাগদানের হীরের আংটিটি নেই। স্বপ্নের কথা মনে করে সঙ্গে সঙ্গে তার হবু স্বামীকে ফোন করে জেনা ঘটনাটি বিস্তারিত জানান। এরপরই ওই যুগল ছোটেন হাসপাতালে।

চিকিৎসকরা জেনার পেট এক্সরে করে পাকস্থলীতে আংটির অস্তিত্ব দেখতে পান। এরপর তারা আংটিটা অপসারন করতে জেনাকে একটা ফরম স্বাক্ষর করতে বলেন। তখন তিনি ভয়ে কাঁদতে শুরু করেন।

জেনা বলেন, ‘ আংটি সরাতে গিয়ে যদি মরে যাই এটা ভেবে অনেক কেঁদেছিলাম সেদিন’। তিনি বলেন, ‘আমি ববিকে বিয়ে করতে চেয়েছি। এ কারণে অনেকদিন ধরে বাগদানের আংটির জন্য অপেক্ষা করেছিলাম’। শেষ পর্যন্ত অবশ্য জেনার কিছু হয়নি। চিকিৎসকরা সফলতার সঙ্গেই তার পাকস্থলীতে থাকা আংটিটি অপসারন করতে পেরেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর