সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের রাঁধুনি থেকে একরাতেই কোটিপতি

news-image

বিনোদন ডেস্কঃ একটি সরকারি স্কুলে রাঁধুনির চাকরি করেন তিনি। মাসে মাত্র দেড় হাজার টাকা বেতন পান। ভালো খিচুড়ি রান্না করেন বলে স্কুলে তাকে সবাই ‘খিচুড়ি স্পেশালিস্ট’ বলে ডাকে। ভালোবেসে শিক্ষার্থিরা বলে কাকু, যার অর্থ আন্টি। অর্থ কষ্টে থাকা এই নারী একরাতেই হয়ে গেলেন কোটি টাকার মালিক।

ববিতা নামের এই নারীর নাকি কোনো মোবাইল ফোন নেই। তার পরিবারের একটি মাত্র ফোন, যেটা পরিবারের সবাই মিলে ব্যবহার করেন। গল্পটি চোখ কপালে ওঠার মতোই। সেই পরিবারের নারী ববিতা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে কোটিপতি হয়ে গেলেন।

প্রশ্ন-উত্তরের কথা শুনেই হয়তো কিছুটা আঁচ করা যাচ্ছে ব্যাপারটি! ঘটনাটি ঘটেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠান।‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের এবারের আয়োজনে অংশ নিয়ে প্রথম প্রতিযোগী হিসেবে ১ কোটি টাকা জিতেছেন বিহারের সনোজ রাজ।

তারপর এবার কোটি টাকা জিতে নিলেন ববিতা তাডে। তিনি একটি সরকারি স্কুলে মিড ডে মিলের রাঁধুনি। তিনি নাকি ৭ কোটি টাকার প্রশ্নটিও খেলেছেন।শো চলাকালীন ববিতাকে কাজ নিয়ে নানা প্রশ্ন করেছেন বিগ বি। সেসব প্রশ্নের উত্তরে উঠে এসেছে ববিতার সংগ্রামী জীবনের গল্প।

ববিতা জানান, তার কোনো ফোন নেই। শো-এর মধ্যেই অমিতাভ বচ্চন তার হাতে একটি ফোন তুলে দেন। ববিতার এই এপিসোডটি দেখা যাবে আগামী বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় সনি টিভিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক