,

ডিভোর্সের পরও বাঁ’চতে পারলেন না হাসি

news-image

গত জানুয়ারিতে প্রেম করে সোহেলকে বিয়ে করেছিলেন হাসি। বিয়ের চার মাস পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয়। বিচ্ছেদের পর হাসি মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়েন। পরে একটি এনজিওতে চাকরি নেন। তিনি আমিনবাজারের শিবপুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

গত ১ মে সকালে হাসির বাসায় জোর করে ঢুকে তার কাছে টাকা দাবি করে সোহেল। টাকা দিতে অস্বীকার করলে হাসিকে এলোপাতাড়িভাবে চ’ড়, থা’প্পর, কি’ল ও ঘু’ষি মা’রতে থাকে। এতে চোখে এবং মাথার এক পাশে মারাত্মক আ’ঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। সোহেল হাসির চুল ধরে ফ্লোরের টাইলসের সঙ্গে মা’থায় আ’ঘাত করতে থাকে এবং খাটের নিচে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে।

এক পর্যায়ে হাসির মৃত্যু হয়েছে ভেবে সোহেল আলমারির ড্রয়ার থেকে তিন ভরি সোনার অলঙ্কার ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরে বাড়ির মালিক হাসিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ মে তিনি মা’রা যান।

এ ঘটনায় হাসির মা বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেন। আ’সামি এবং তার পরিবার মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হ’ত্যার হু’মকি দিতে থাকে। মামলার গুরুত্ব বিবেচনা করে পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

চাঞ্চল্যকর হাসি আক্তার হ’ত্যা মামলার আ’সামি সোহেলকে গত রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের ধর্মসাগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব-৪। র‌্যাবের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হ’ত্যাকা’ন্ডের লো’মহর্ষক বর্ণনা দিয়েছে।

সোমবার দুপুরে কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসব কথা বলেন। সোহেল রানা ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার বিদ্যাকুট গ্রামের আবুল কাশেমের পুত্র। হ’ত্যার ঘটনার পর ৫ মাস আ’ত্মগোপনে ছিল সোহেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর