,

১২ রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত!

news-image

চলছে ১৪৪১ হিজরি বছরের প্রথম মাস মহররম। রবিউল আউয়াল আসতে বেশিদিন বাকি নেই। আর একমাস পরেই শুরু হবে পবিত্র রবিউল আউয়াল। বিশ্বনবির জন্মদিন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত ১২ রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে।

বিশ্বব্যাপী পবিত্র রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন পালন করা হয়। আবার অনেকে এ মাসজুড়ে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত তথা জীবনী নিয়েও সভা-সেমিনার-সিম্পোজিয়া ও র‌্যালীর আয়োজন করেন।এবার রবিউল আউয়ালে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উদযাপন করার পাশাপাশি সরকারিভাবে অফিসিয়িাল ছুটি ঘোষণা করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ২০১৯ সালে তাদের রাষ্ট্রীয় ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে ১২ রবিউল আউয়াল সরকারি ছুটির হিসেবে সংযোজন হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য ফেডালে অথরিটি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত ফর হিউম্যান রিসোর্স’ (The Federal Authority of the United Arab Emirates for Human Resources) এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে এ ছুটির এ তালিকা প্রকাশ করেছে।

সংশোধিত কাঠামোর ভিত্তিতে ১২ রবিউল আউয়াল ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির