,

সৌদিতে হামলায় ইরানের জড়িত থাকার প্রমাণ দেখালো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো’র বৃহৎ দুই তেল স্থাপনায় ড্রোন হামলার নেপথ্যে ইরান জড়িত বলে দাবি করেছিলো যুক্তরাষ্ট্র। এবার তারা সেই দাবির স্বপক্ষে স্যাটেলাইট থেকে সংগৃহিত একাধিক ছবি প্রকাশ করেছে।

শনিবার আরামকো’র দুইটি বৃহৎ তেল স্থাপনায় হামলা চালানো হয়। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনে শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা এর দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।ওই হামলার পর তেল উৎপাদন অর্ধেকে কমিয়ে আনে সৌদি আরব। যার বিরুপ প্রভাব পড়েছে গোটা বিশ্ব বাজারে।

এই হামলার পর ইরানকে দায়ী করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে প্রায় ১০০ হামলার পেছনে তেহরান জড়িত। উত্তেজনা হ্রাসের সব আহ্বানের মধ্যেও ইরান এখন বিশ্বের জ্বালানি সরবরাহে ভয়াবহ হামলা শুরু করেছে।’

রোবববার টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি অভিযুক্ত করা থেকে বিরত ছিলেন, তবে এ সময় তিনি পরিচিত শত্রু দেশের বিরুদ্ধে একবার সামরিক পদক্ষেপের পরামর্শ দেন।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলছেন, ‘হামলার ব্যাপ্তি ও গতিপথের কারণে হুথি বিদ্রোহীদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ সৃষ্টি করেছে।’

এক মার্কিন কর্মকর্তা বলেন, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা হামলা ও লক্ষ্যবস্তুর ১৯টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। যা ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রিত এলাকা নয়, সৌদি তেল স্থাপনার দক্ষিণ-পশ্চিম দিক।কর্মকর্তারা বলেছেন, ওই হামলাটি উত্তর উপসাগর, ইরান বা ইরাকের কোনও ঘাঁটি থেকে চালানো হয়ে থাকতে পারে। যদিও ইরাক তাদের ভূখণ্ড থেকে সৌদি আরবে হামলার বিষয়টি অস্বীকার করেছে।

সৌদির তেল স্থাপনা আবকাইকের ক্ষতিগ্রস্ত ট্যাংকের একটি ক্লোজ-শট ছবিতে ওটার পশ্চিম দিকের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো দেখা গেছে।কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন একত্রে সেখানে মোতায়েন করা হয়েছিল। সবগুলো তেলক্ষেত্র আবকাইক ও কুরাইসের লক্ষ্যবস্তুতে হামলা করেনি।

এক সিনিয়র মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, ওই হামলার জন্য ইরান দায়ী এ ব্যাপারে পুরোপুরি একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বক্তব্যের বিষয়ে ইরান এখনও কোনও মন্তব্য করেনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটবার্তায় বলেন, ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল ব্যর্থতা হওয়ায় এখন সর্বোচ্চ প্রতারণার দিকে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর