,

জব্দ করা ই’য়াবা ভাগ করে নিচ্ছিলেন ৫ পুলিশ

news-image

মা’দক ব‌্যবসায়ীর কাছ থেকে জব্দ করা ই’য়াবা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে পাঁচ পুলিশ সদস্যের বি’রুদ্ধে। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকি বলেন, রোববার পাঁচ পুলিশ সদস‌্যকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাদের বি’রুদ্ধে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সোমবার পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, পৃথক অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব‌্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল প্রশান্ত মণ্ডল, নায়েক মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. রনি মোল্ল্যা, কনস্টেবল মো. শরিফুল ইসলাম ও গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজীকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা উত্তরার এপিবিএন-১ সদর দপ্তরের ব্যারাক ভবনের চতুর্থ তলার বাথরুমের সামনে ই’য়াবা ভাগ-বাটোয়ারা করেন। সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পাঁচজনকে পৃথকভাকে তল্লাশি করে তাদের কাছে ই’য়াবা পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর