,

সুদিনে পাশে ডাকেননি, দুর্দিনে পাশে ডাইকেন : শোভনকে জেরিন দিয়া

news-image

সদ্য বিদায়ী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর চারিত্রিক গোমড় ফাঁস করে দেয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জেরিন দিয়া তাদের সমবেদনা জানিয়েছেন। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনকে ভালো থাকার পরামর্শ দেন এবং প্রয়োজনে কাছে ডাকার কথাও বলেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক সভাপতিকে নিয়ে একটি স্ট্যাটাস দেন জেরিন দিয়া। সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো-

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়, ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয় ততটা আপন নয়!

শত্রু মনে করে যাদের সরিয়ে দিয়েছেন তাদেরকেই আপনি পাশে পাবেন। আশাকরি ভুল থেকেই ভালো কিছু হবে। আপনার সুদিনে পাশে ডাকেননি কিন্তু দুর্দিনে পাশে ডাইকেন। ভালো থাকবেন শোভন ভাই।

লেখক: সাবেক কার্যকরী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

প্রসঙ্গত, বিভিন্ন দুর্নীতি, অর্থ-কেলেঙ্কারি ও মাদক সম্পৃক্ততার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদচ্যুৎ হয়েছেন। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর