,

ফেসবুকে প্রেম, বয়সে ছোট প্রেমিককে বিয়ে করতে গিয়ে বিপাকে তরুণী

news-image

বর্তমান বন্ধুত্ব করার জন্য ফেসবুক হল একটি দারুণ মাধ্যম। সহজেই সেখানে দু’টি অজানা অচেনা ছেলে ও মেয়ে নিজেদের মধ্যে আলাপ পরিচয় বাড়ায়। অনেকে বন্ধুত্বের পর প্রেমেও পরে যায়। অনেক সময়ই এমন সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। আবার ঘটে তার উল্টোটাও। তরুণ-তরুণীদের পড়তে হয় নানা বিপদে।

তেমনি ফেসবুকে প্রেমের সূত্রে বয়সে ছোট প্রেমিককে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন আখি মণি নামের এক তরুণী। প্রেমিকের বয়স ‘বিবাহযোগ্য’ না হওয়ায় কাজী অফিস থেকে তাদের আটক করা হয়। অপমানে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

আখি মণির বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। আর তার প্রেমিক আরিফুল ইসলাম (১৮) যশোরের বাঘারপাড়া উপজেলার বাররা গ্রামের আয়ুব আলীর ছেলে।

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী জানান, আখি মণি নামে এক তরুণী ও আরিফুল ইসলাম নামে এক যুবক রোববার তার ইউনিয়নের এক কাজী অফিসে বিয়ে করতে আসেন। তবে যুবতীর বয়স ২৪ বছর হলেও যুবকের বয়স ১৮ বছর। এজন্য স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের পুলিশ আখি মণি, বর, বরের বাবা, চাচা ও কাজীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। তবে এক পর্যায়ে আখি মণি বাথরুমে গিয়ে ‘ভিকসল’ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।

এদিকে এ ঘটনায় পুলিশ আরিফুল ইসলাম, তার বাবা আয়ুব আলী, কাজী আজিজুল ইসলাম ও আরিফুলের এক চাচাকে আটক করেছে। নরেন্দ্রপুর ক্যাম্পের আইসি এসআই মোর্ত্তজা হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর