,

অপরিচিত ব্যক্তিকে কিডনি দান, প্রয়োজনে লিভারও দিতে রাজি!

news-image

আমেরিকার পিটসবার্গে অপরিচিত এক ব্যক্তিকে নিজের কিডনি দান করে আলোড়ন সৃষ্টি করেছেন জন পটার নামের এক মার্কিন নাগরিক। মাইকেল মোর নামক এক ব্যক্তিকে কিডনি দান করেন তিনি। ১৩ আগস্ট তাদের সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে দুইজনে সুস্থ আছে বলে জানা যায়।

পটারের মতে, একটি কিডনি নিয়েই সুস্থভাবে বাঁচা যায়। এই কারণেই তিনি নিজের একটি কিডনি দান করে দিয়েছেন।হস্তশিল্পের কাজ করতেন পটার। মানুষদের সাহায্য করার জন্য তিনি বাসার কাজ থেকে শুরু করে, পিৎজা ডেলিভারি সহ সব সব ধরনের কাজ করে থাকেন।

আমেরিকার এক সংবাদ মাধ্যমকে পটার জানান, প্রয়োজনে তিনি লিভারের একটি অংশ দিয়ে দিতেও রাজি।নিদেন ক্লব নামের পটারের এক বন্ধু বলেন, ‘পটার সহজ সরল এক মানুষ। সমস্যায় পড়া মানুষকে সাহায্য করতে সে এগিয়ে যায়। অন্যের আনন্দে সে আনন্দিত হয়।

পটার এখন তার শহরের সুপারহিরো হিসেবে খ্যাত। টুইটারে অনেকে তার সাহায্যের গুণগানের কথাও লিখছেন।’মূলত ২০১৫ সালে পটারের কাছে এক নারী সাহায্য চান। কিন্তু তিনি সাহায্য করতে অস্বীকার জানাই। এই অনুশোচনা বোধ থেকেই তিনি এই সাহায্যের কাজে নিয়োজিত বলে জানান নিদেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর