,

শাড়ি পরে ফুটবল খেললেন শ্রাবন্তী, করলেন গোলও (ভিডিও)

news-image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজ দেশের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। সিনেমায় তাকে দেখা গেছে বৈচিত্র্যময় চরিত্রে। তবে দর্শক হয়তো কখনোই ফুটবলার চরিত্রে শ্রাবন্তীকে দেখেননি। এবার বাস্তব জীবনে মাঠে নেমেছেন এই অভিনেত্রী, করেছেন একটি গোলও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। ভিডিওতে দেখা যায়, শাড়ি পড়ে মাঠে নেমেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তীকে ঘিরে আছে দুটি দলের খেলোয়াড়রা। এক সময় শাড়ি পরেই ফুটবলে শট দেন, আর বলটি চলে যায় জালের ভেতরে।

ভিডিওতে আরও দেখা যায়, গোল করে বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী। এ সময় তাকে হাসতে দেখা যায়। তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দু’দলের খেলোয়াড়রা।

জানা গেছে, সম্প্রতি কলকাতায় একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার আমন্ত্রণ পান শ্রাবন্তী। সেখানে তিনি গোল দিয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। আর তার গোলের এ ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কলকতার জনপ্রিয় এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর