,

সংঘাত শুরু হলে প্রথমেই মার্কিং রণতরীগুলো ডুবিয়ে দিব: ইরান

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি থেকে চারদিকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন,“মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তাদের বিমানবাহী জাহাজ ও অন্যান্য রণতরী আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ২,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও মার্কিন ঘাঁটি ইরানের হামলার আওতামুক্ত নয়।”

তিনি বলেন, “তারা (আমেরিকানরা) ভেবেছে রণতরীগুলো নিয়ে তারা যদি ইরানের পানিসীমা থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকতে পারে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের নাগাল পাবে না। কিন্তু (বাস্তবতা হচ্ছে) তারা কোথায় আছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সংঘাত শুরু হলে প্রথমেই আমরা তাদের রণতরীগুলোতে হামলা চালাব।”

জেনারেল হাজিযাদে বলেন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষে রয়েছে ইরান এবং আন্তর্জাতিক পরিসরেও ইরানের ক্ষেপণাস্ত্রকে সবাই সমীহ করে চলে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে ইরান বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তির কাতারে শামিল হয়েছে বলে তিনি জানান।

আইআরজিসি’র এই কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র বা ইরান কেউই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। কিন্তু পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা থেকেও একটি বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে এবং সে যুদ্ধের জন্য তেহরান পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর