,

ভারতের ড. কালাম স্মৃতি পদক পাচ্ছেন শেখ হাসিনা

news-image

‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদকটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রেস উইং সূত্র।

আয়োজক কমিটি বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখায় পদকের জন্য শেখ হাসিনাকে মনোনীত করা হয়েছে। এ ছাড়াও আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাকে এই স্বীকৃতি দিতে চায় ভারত।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘ড. কালাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ পদক চালু করা হয়। পদকটি সেসব রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা নেতাদের দেওয়া হয় যারা তাদের নিজস্ব ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন এবং তাদের নিজ দেশের জন্য সেরাটা অর্জনে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর