,

শোভনকে নিয়ে কোটা আন্দোলন নেতার আবেগঘন স্ট্যাটাস

news-image

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে সরিয়ে দেয়ার পর তাদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

শোভন, রাব্বানী ভাইদের কমিটি হওয়ার আগের ঘটনা, কমিটিতে শোভন ভাই আসবে এমন গুঞ্জন চলছিলো। শোভন ভাই নতুন করে হলে উঠলেন ৩১৩ নাম্বার রুমে, আর আমি দীর্ঘদিন ধরে ৩১৪ নাম্বার রুমে থাকি। তখন আমার মাস্টার্স রানিং। শোভন ভাইয়ের একজন কর্মী গিয়ে শোভন ভাইকে বললো ভাই, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মামুন তো আপনার পাশের রুমে থাকে। আপনি বললে ওকে আর হলে আসতে দিবো না!

শোভন ভাইয়ের উত্তর, মুহসিন হল কি তোর/ তোমার বাপের? মামুন এই হলের শিক্ষার্থী, সে অবশ্যই হলে আসবে এবং রুমে থাকবে। কথাটা আমার কানে আসার পর থেকে শ্রদ্ধা থেকে কোনোদিন উনার চোখের দিকে তাকাই নি। আমি ব্যক্তি শোভন ভাইকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি, ছাত্রলীগের সভাপতি হিসেবে না। ভালো থাকুন ভাই।

এটা কোনো রাজনৈতিক পোস্ট না,দয়া করে এখানে কেউ রাজনীতি খুঁজতে আসবেন না।

লেখকের ফেসবুক থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর