,

যে দোয়ায় কখনও নেয়ামত থেকে বঞ্চিত হবে না মুমিন

news-image

মানুষের জীবনে প্রতিটি দিকই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ। এসব নেয়ামতের আলাদা আলাদা শুকরিয়া আদায় করা খুবই মুশকিল। এ কারণেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় অনষ্টির পাশাপাশি তার নেয়ামত থেকে যেন দূরে যেতে না হয়, সে জন্য আল্লাহর কাছে একান্ত প্রার্থনা করেছেন। হাদিসে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার এটিও একটি ছিল যে- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নেমাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ওয়া ফুঝাআতি নিক্বমাতিকা ওয়া ঝামিয়ি সাখাত্বিকা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়া থেকে। তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে সব ধরণে অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই।’ (মুসলিম)

মানুষের উচিত সব সময় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটির মাধ্যমে যাবতীয় অনষ্টি থেকে দূরে থাকার পাশাপাশি তার নেয়ামত লাভের দোয়া করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর মাসনুন দোয়াগুলোর মাধ্যমে রহমত ও নেয়ামত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর