চু’রি করতে এসে ভাত রান্না করে খেয়েছে চোর!
আন্তর্জাতিক ডেস্কঃ ফাঁকা বাড়ি দেখে চু’রি করতে ঢুকেছিল চোর। চু’রি তো করলই, রান্নাঘরে ঢুকে রান্না করেও খেল। বিছানায় খানিক গড়িয়েও নিয়েছে। তারপর ভোরের আলো ফোটার আগে ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের নরেন্দ্রপুরের পূর্ব আদর্শনগরে।
ওই বাড়ির মালিক শেফালি সর্দার। বাড়িতে তিনিই একাই থাকেন। শুক্রবার রাতে মেয়ের বাড়িতে বেড়াতে যান শেফালি। তার আগে সকালে ব্যাঙ্ক থেকে ৪৫ হাজার টাকা তুলে এনেছিলেন। গর্ভবতী মেয়ের ডেলিভারির সময় প্রয়োজন হতে পারে আঁচ করেই এই টাকা ঘরে রেখেছিলেন শেফালি।
শনিবার সকালে পাড়ার লোক শেফালির বাডির মূল ফটকের তালা ও ভাঙা দরজা দেখে চু’রি হয়েছে বুঝতে পেরে পড়শিদেরই একজন ফোন করেন শেফালিকে। দ্রুত মেয়র বাড়ি সোনারপুর থেকে নরেন্দ্রপুরে ফিরে আসেন শেফালি। দেখেন ঘর লন্ডভন্ড, শোকেস ভাঙা, আলমারি ভাঙা। খবর দেয়া হয় পুলিশ। সব কিছু দেখে শেফালি জানান, ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না চু’রি গিয়েছে।
পুলিশ শেফালির সব ঘর ঘুরে দেখছিল। রান্নাঘরে এঁটো থালা-বাটি দেখে সন্দেহ হয় পুলিশের। কারণ শেফালি পুলিশকে জানিয়েছিলেন, তিনি শুক্রবার বাড়িতে খাওয়ার কোনো পাট রাখেননি। মেয়ের বাড়িতেই খান। পুলিশ শেফালিকে রান্নাঘরে ডেকে আনে।
সব দেখে শেফালি বলেন, চোরই স্টোভ জ্বালিয়ে ভাত রান্না করেছে। ফ্রিজ খুলে আলু-লঙ্কা বের করেছে। তিনি কোনো থালাবাসন বা হাঁড়ি এঁটো রেখে যাননি। দেখা যায় রীতিমতো চেটেপুটে আলু, ভাত, লঙ্কা দিয়ে খেয়েছে চোর।
তারপর এঁটো বাসনকোসন রান্নাঘরে রেখে শেফালির বিছানায় খানিক গড়িয়ে নিয়েছে। কোঁচকানো চাদর ও বালিশ দেখে এ সম্বন্ধে নিঃসন্দিহান হয় পুলিশ।
এখানেই শেষ নয়। যে ঘরে আলমারি ছিল, সে ঘরে কম পাওয়ারের আলো হওয়ায় বাথরুম থেকে বাল্ব খুলে ওই ঘরে লাগিয়েছিল চোরটি। চোরের এমন কান্ডকারখানায় হতবাক পাড়া-প্রতিবেশীরা। চমকে গিয়েছে পুলিশও। আয়েসি চোরের খোঁজ শুরু করেছে নরেন্দ্রপুর থানা।











