,

প’তিতাবৃত্তিতে রাজি না হওয়ায় মেয়েকে নির্দয়ভাবে মারল বাবা!

news-image

পানি-কাদায় মাখামাখি ঘরের উঠোনে মেয়েকে ফেলে লাথি মারছেন বাবা। একই সঙ্গে চলছে এলোপাতাড়ি চড় থা’প্পড়। মেয়েটিকে নির্মম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে ভারতের আসামের চামাগুড়ি এলাকায়। মেয়েকে প’তিতাবৃত্তি করতে পাঠাতে চাইলে তাতে রাজি না হওয়ায় এমন নির্দয়ভাবে পেটান বাবা।

ভিডিওতে দেখা যায়, বাবার নির্দয় পি’টুনি থেকে বাঁচতে আর্তনাদ করছেন মেয়ে। তবে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। মেয়েটির আর্তচিৎকারে অনেক্ষণ পরে প্রতিবেশীদের কেউ কেউ এগিয়ে এসে তাকে উ’দ্ধারের চেষ্টা চালান। সরিয়ে নিয়ে যাওয়া হয় বাবাকে। কিন্তু একটু পর তিনি ফের ছুটে এসে মেয়েকে পেটাতে থাকেন।

কলকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেয়েটির বাবার নাম জামাল উদ্দিন। তার বি’রুদ্ধে অভিযোগ, তিনি তার মেয়েকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। প্রতিবেশীদের কেউ একজন সেই মুহূর্ত মোবাইলে ভিডিও করেন। পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নওগাঁও হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর