,

নকিয়া-স্যামসাং মোবাইল কম দামে বিক্রি করছে ২ চীনা নারী

news-image

সাভারের আশুলিয়ায় নকল মোবাইল বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই চীনা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিম্নমানের ৪০টি মোবাইল জব্দ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে সাভারের নবীনগর-চন্দ্রা মহসড়কের ফুটপাতে মোবাইল বিক্রির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চীনের নাগরিক ইয়াং লিজউয়ান (৩২) ও ইক্সাও লিমি (৩৮)। এ ঘটনায় তাদের বি’রুদ্ধে একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, দুই চীনা নারী নকিয়া-স্যামসাংসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোবাইল নকল করে একই ধরনের মোবাইল তুলনামূলক কম টাকায় বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের কাছ থেকে মোবাইল কিনে প্রতারিত হওয়া ব্যক্তিরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরবর্তীতের তাদেরকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিম্নআয়ের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। দামি মোবাইলের অবিকল নকল মোবাইল আসল বলে বিক্রি করতো তারা। তাদের কাছ থেকে ৪০টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বি’রুদ্ধে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর