,

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ৫৫ হাজার ২৯৫

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির সন্ধ্যায় বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলায় আয়োজিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

মহাপরিচালক বলেন, নিয়োগ পরীক্ষায় যে সব প্রার্থী পাস করেছেন তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রাতেই ফলাফল জানিয়ে দেয়া হবে। এ ছাড়া আজ রাতেই ডিপিইর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডিপিইতে জমা দিতে হবে। পরবর্তী এক সপ্তাহ পর থেকে পর্যায়ক্রমে জেলা অনুযায়ী মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে।

মৌখিক পরীক্ষা শেষে পরবর্তী এক মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলেও জানান মহাপরিচালক।প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর