সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা-বালিশ ছিঁচকে চুরি, মন্ত্রী-এমপি এগুলো করে না: কাদের

news-image

আজ দুপুরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পর্দা-বালিশ এগুলো ছিঁচকে চুরি। এগুলো কোনো মন্ত্রী-এমপি করে নাই। এ সরকারের সব থেকে বেশি যে বিষয়টা লক্ষ্য করার মতো সেটা হলো, এ সরকারের আমলে অপসংস্কৃতি গড়ে উঠেনি। অপকর্ম যে-ই করুক শাস্তি হচ্ছে।’

এ সময় দুর্নীতিকে একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশের বিষয় না। দুর্নীতি হচ্ছে, অনিয়ম অপকর্ম হলে এর বিরুদ্ধে সরকার কি অবস্থান নিচ্ছে সেটা দেখতে হবে। এখানে সরকার জিরো টলারেন্সে অবস্থানে আছে। আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদকের অভিযোগে তারা হাজিরা দিচ্ছে। অনেকের মামলা চার্জশিট হয়ে গেছে। অনেকের বিচারও হয়েছে। এখানে যেই অপকর্ম করুক, অন্যায় করুক, দুর্নীতি করুক, কেউ ছাড় পাবে না। দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। কিন্তু সরকার দুর্নীতিকে ছাড় দিচ্ছে কিনা, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সেটা হলো বড় কথা।’

আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘এটা দলের শৃঙ্খলার ব্যাপার। ছাত্রলীগের কমিটি পার্টির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। এখন এদের শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ আসায় এ পদক্ষেপটি নিয়েছেন। আমরা আশা করছি এরপর ছাত্রলীগ তাদের ধারায় ফিরে আসবে। এখন ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি, সহ সভাপতি যাদের করা হয়েছে তাদের উপর দায়িত্ব হচ্ছে পরবর্তী সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া। তারা প্রস্তুতি নিবে পরবর্তীতে একটি ভালো সম্মেলন করার জন্য।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে গুরুতর কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের ভেতরে শৃঙ্খলা ভঙ্গের ঘটনাগুলোতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত। …আর আমাদের উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিল ১৭৫টির মতো শোকজ নোটিশ তাদের দেওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে তাদেরকে এ শোকজের জবাব দিতে হবে। এ প্রক্রিয়াটা শেষ হলে উপজেলার বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দাতা তাদের বিরুদ্ধেও শোকজ নোটিশ প্রস্তুত আছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে