,

৪ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে বাংলাদেশ খেলাটি দেখুন (সরাসরি)

news-image

ব্যাটিং বিপর্যয়ে পড়াটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে বাংলাদেশের। গত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিপদে পড়েও কোনোমতে রক্ষা হয়েছে। তবে ভুল থেকে শিক্ষা নয়। আফগানিস্তানের বিপক্ষে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

লক্ষ্য ১৬৫ রানের। শুরুতেই চমক বাংলাদেশের। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা গেল মুশফিকুর রহীমকে। তবে মুশফিক ব্যাটিং পর্যন্ত যেতে পারলেন না, তার আগেই ধাক্কা টাইগার শিবিরে।

ইনিংসের দ্বিতীয় বলেই মুজিব উর রহমানকে তুলে মারতে গিয়ে কভারে ক্যাচ হন লিটন (০)। মুশফিকও নতুন ব্যাটিং অর্ডারে মানিয়ে নিতে পারেননি। ৩ বলে ৫ রান করেই পেসার ফারিন আহমেদকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান। ১৩ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান করে তিনিও ধরেন সেই পথ। মুজিব উর রহমানের ওই ওভারেই গোল্ডেন ডাকে ফেরেন সৌম্য সরকার। তাতেই ৩২ রানে ৪ উইকেট নেই টাইগারদের।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান । মাহমুদউল্লাহ ১৭ আর সাব্বির রহমান শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

https://www.youtube.com/watch?v=RVV1EIVa5GA

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর