,

ভালো থেকো, বলেই চলে গেলেন শোভন

news-image

বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সামনে নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।এ সময় শোভন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। আর যাওয়ার সময় সবাইকে উদ্দেশ্য করে বললেন, ভালো থেকো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসির) ডাচে এ ঘটনা ঘটে।

রাতে ঢাকা মেডিকেলের দিক থেকে আলাদা মোটর সাইকেলে করে আসেন সদ্য পদ হারানো রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সদ্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আল নাহিয়ান খান জয়। এ সময় টিএসসির ডাচে নেতাকর্মীদের ভিড় দেখে শোভন এবং জয় সেখানে থামেন। তখন শোভনের সামনেই নেতাকর্মীরা ‘জয় ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, শোনো, কেউ অতিরঞ্জিত হয় এমন কিছু করবা না।যেটা আমাদেরকে কষ্ট দেয়, শেখ হাসিনাকে কষ্ট দেয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে। তবে নতুন ভারপ্রাপ্ত সভাপতি জয় কোনো বক্তব্য দেননি।

প্রসঙ্গত, বিতর্কিত নানা কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর