,

খাবার না দেয়ায় গু’লি ছুড়তে ছুড়তে ৬ জনকে তুলে নিল পাহাড়ি স’ন্ত্রাসীরা

news-image

খাবার না দেয়ায় বান্দরবানের রুমা উপজেলায় ছয়জনকে অ’পহরণ করে নিয়ে গেছে পাহাড়ি স’ন্ত্রাসীরা। রোববার দুপুরে রুমা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামাখাল পাড়া থেকে তাদের অ’পহরণ করা হয়।

অপহৃত ব্যক্তিরা হলেন- সামাখাল পাড়া গ্রামের বাসিন্দা অং মারমা, উহ্লা মং মারমা, মংগ্যইং মারমা, সিংথোয়াই মারমা, প্রু সিং মারমা ও থোয়াই হ্লা চিং মারমা।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সামাখাল পাড়া গ্রামবাসীর কাছে খাবার খুঁজতে আসে অস্ত্রধারী কয়েকজন পাহাড়ি স’ন্ত্রাসী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রামে আসবে বলে তাদের জানায় গ্রামবাসী। এরপরও একবেলা শূকর কেটে ভাত খাওয়াতে বলে ওসব সন্ত্রা’সীরা। সেই সঙ্গে আর কখনো ওই গ্রামে আসবে না বলে জানায় তারা।

রোববার দুপুরে খাবারের আয়োজন দেখতে না পেয়ে ছয়জনকে ধরে নিয়ে যায় ওসব পাহাড়ি স’ন্ত্রাসী। সেই সঙ্গে গু’লি ছোড়ে পাহাড়ে লুকিয়ে যায় তারা। গু’লির আওয়াজ শুনে আতঙ্কে পালিয়ে যায় গ্রামবাসী। এখন পর্যন্ত অপহৃত ছয়জনের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম বলেন, ছয়জনকে অ’পহরণের খবর পেয়েছি। তাদের উদ্ধারেে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর