,

রানু মণ্ডলের পর ভাইরাল পাগল ভানু মণ্ডলের গান

news-image

বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে রাতারাতি তারকা বনে গেছেন রানাঘাটের নারী রানু মণ্ডল। রেলস্টেশনে গান করে ভিক্ষা করতেন তিনি। গাইতেন লতা মঙ্গেশকরসহ জনপ্রিয় সব শিল্পীদের গান। হঠাৎ কেউ একজন তার একটি গান ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়।

সেই গানের ভিডিও ঝড় তুলে নেটিজেনদের মাঝে। একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ।

রানুর কাছে অনুপ্রেরণা পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখন গান ভালোবাসা প্রাণগুলো সামনে আসার চেষ্টা করছেন। তেমনই আরেকজনকে পাওয়া গেছে। তার নাম ভানু মণ্ডল। কিশোর কুমারের বিখ্যাত গান ‘ও মেরে দিল কে চ্যান’ গেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন ওই ব্যক্তি।

‘মাই রুলস মাই লাইফ’ নামে ফেসবুকের একটি পেজে ভানুর গানটি শেয়ার করা হয়েছে। গানটি নিমেষে ১ লাখ ৭৪ হাজার ভিউজ পেয়েছে। সঙ্গে শেয়ার করা হয়েছে প্রায় ২ হাজারবার। নেটিজেন কমেন্ট বক্সে ভানুর গানকেও ভাইরাল করার চেষ্টা করছেন।

অনেকেরই ইচ্ছা, তাকেও সুযোগ দেওয়া হোক বড় প্ল্যাটফর্মে গান গাওয়ার। তবে ভানু কোথাকার বাসিন্দা তা এখনও জানা যায়নি।

ভানু মণ্ডলের গানের ভিডিও :

https://www.facebook.com/newdance2020/videos/491484984967652/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর