,

কুমিল্লায় বাসচাপায় ৩ ছাত্রলীগ নেতা নি’হত

news-image

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নি’হত হয়েছেন। নি’হতরা হলেন- কাজল হোসেন, মো. সজল ও শাহিন। রোববার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দু’র্ঘটনা ঘটে।

নি’হত কাজল হোসেন (২৫) বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে ও মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তিনি উপজেলার লালমতি গ্রামের হুমায়ন কবির মেম্বারের ছেলে, শাহিন (২৬) ওই ইউপি ছাত্রলীগের সদস্য, তিনি লালমতি গ্রামের মো. আবদুল লতিফের ছেলে।

সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা নুরজাহার হোটেলে যাচ্ছিল।

এ সময় ঘাতক শ্যামলী পরিবহনের বাসটি নুরজাহান হোটেলে যাত্রা বিরত শেষে দ্রুতগতিতে উল্টো পথে লেনে উঠার সময় ওই তিন মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নি’হত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর