,

পাকিস্তানকে নি’হত সেনাদের ম’রদে’হ দিল ভারত (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে বশে কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। তেমনি এক গোলাগুলির ঘটনায় নি’হত দুই পাকিস্তানি সেনার ম’রদে’হ সীমান্ত এলাকা থেকে পাকিস্তানের কাছে দিয়েছে ভারত। দেশটির সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

বার্তা সংস্থা এএনআই গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তারা একটি ভিডিও প্রকাশ করে বলছে, গত শুক্রবার সীমান্ত এলাকায় সাদা পতাকা উড়িয়ে ম’রদে’হগুলো নিয়ে গেছে পাকিস্তান। ম’রদে’হগুলো নিতে এর আগে দুই দফা চেষ্টা করেছিল পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ওই দুই সেনা নি’হত হয়। ম’রদে’হ দুটি ফিরিয়ে নিতে শুক্রবার কাশ্মীরে দুই দেশের সীমান্ত নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) সাদা পতাকা ওড়ায় পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে এনএনআই জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান সেনাবাহিনীর সৈনিক সিপাহী গোলাম রসুল ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নি’হত হয়। তিনি পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়াল নগরের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি।

ভারতীয় সেনাবাহিনী বলছে, প্রাথমিকভাবে পাকিস্তান গুলি চালিয়ে তাদের নি’হত সেনাদেরে ম’রদে’হ নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পাল্টা হামলা করে ভারত। তাতে আরও এক পাকিস্তানি সেনা নি’হত হয়। কয়েক দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর শুক্রবার পাকিস্তান কর্তৃপক্ষকে নি’হত দুই সেনাদের ম’রদে’হ হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর