,

তালা ভেঙে চু’রি করে এই ‘চক্র : মাত্র ৩ মিনিটেই যেকোনো তালা ভাঙতে সক্ষম এরা

news-image

চট্টগ্রাশে শহরের বাকলিয়া থেকে ‘চোরচক্রের’ সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশেল ভাষ্য মতে, পারদর্শী এই চোরচক্র মাত্র তিন মিনিটেই যেকোনো তালা ভাঙতে সক্ষম।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে নগরের কর্ণফুলী নদীর বেড়িবাঁধ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. শহিদুল ইসলাম শহিদ (২২), মো. তৈয়ব (২০), ইরফান (২০), মো. জাহাঙ্গীর (৩০), মো. রাসেল (১৮), মো. রাজু (১৮) ও মো. সুমন (১৮)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, নগরের কল্পলোক আবাসিক এলাকায় বিভিন্ন সময় চু’রির অভিযোগের প্রেক্ষিতে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা খুবই কৌশলী। বহুতল ভবনের পাইপ বেয়ে উঠে তিন মিনিটের মধ্যে তালা ভেঙে চু’রি করতে পারে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর