সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে রাজি না হওয়ায় ‘ফেসবুক প্রেমিকা’ দিল ধ’র্ষণ মামলা

news-image

ফেসবুকেই তাদের পরিচয়। ধীর ধীরে সম্পর্ক ‘গভীরে’ গড়ায়। একপর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানাল ‘প্রেমিক’। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ‘ফেসবুক প্রেমিকা’ ধ’র্ষণ মামলা দিয়ে বসল রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের (রাবি) ওই প্রেমিকের বিরুদ্ধে। অবশেষে সেই ছাত্রকে জেলে যেতে হয়েছে। জানা গেছে, রাবির ওই ছাত্রকে তিনি দিন আগেই পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখিয়ে রাজশাহী থেকে রংপুরে পাঠানো হয়। পরে তার বিরুদ্ধে ধ’র্ষণ অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে পবা থানার ওসি রেজাউল হোসেন জানান, রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষের ওই ছাত্র ফেসবুকের মাধ্যমে সম্পর্কে জড়িয়েছিলেন রংপুরের এইচএসসি পাস এক মেয়ের সঙ্গে। তাদের সম্পর্ক ছয় মাসেরও বেশি সময়ের।

মঙ্গলবার মেয়েটি রাজশাহীর পবা উপজেলায় ছাত্রটির বাড়িতে গিয়ে হাজির হন এবং ওই ছাত্রের সঙ্গে তার বিয়ে না হওয়া পর্যন্ত বাড়ি ত্যাগ করতে অস্বীকৃতি জানান। ওই ছাত্রের বাবা পুলিশ ডাকলে এদিনই ছাত্র ও মেয়েটিকে পবা থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, পবা থানায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার পর্যন্ত আটকে রাখে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুলিশ দুজনকেই রংপুরের পুলিশের কাছে হস্তান্তর করে। সেদিন দুপুরে মেয়েটি রংপুরের তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ছাত্রটি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে গত ১৬ জুন রংপুরে গিয়ে তাজহাট জমিদারবাড়ির বাগানে তাকে ধ’র্ষণ করেছে।

রংপুরের তাজহাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ওই ছাত্র মেয়েটির অভিযোগ অস্বীকার করেছে। ছাত্রটি পুলিশকে জানিয়েছে যে, তাকে রংপুরে নিয়ে যাওয়ার আগে আর কখনো সেখানে যায়নি। তাদের সম্পর্ক শুধু ফেসবুকে সীমাবদ্ধ বলেও জানান ওই ছাত্র।

ঘটনা প্রসঙ্গে ছাত্রের বাবা বলেন, ফেসবুকে মেয়েটির সঙ্গে তার সম্পর্কের কথা সে আগেই পরিবারের সদস্যদের জানিয়েছিল। মেয়েটি বিয়ের কথা বলার পর থেকে তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছিল।তিনি আরো বলেন, আমি সাহায্যের জন্য পুলিশ ডাকলাম, আর আমার ছেলেকে কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হলো। আমার ছেলে কারো প্রতিহিংসার শিকার।অন্যদিকে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন জানান, তিনি যা করেছেন তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী করেছেন।

এ প্রসঙ্গে আরএমপি’র ডেপুটি কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, আমরা প্রাথমিক তদন্তে মেয়েটির অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা জেনেছি তারা ফেসবুকের মাধ্যমে সম্পর্কে জড়িয়েছিল। ধ’র্ষণের অভিযোগ তদন্ত করার জন্যই তাকে রংপুরে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে