,

ব্রাজিলে প্রতি ঘণ্টায় ধ’র্ষণের শিকার চারজন কিশোরী!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন আমেরিকার ব্রাজিলে প্রতি ঘণ্টায় চারজন কিশোরী ধ’র্ষণের শিকার হচ্ছেন। আর ধ’র্ষিত এই কিশোরীদের বেশির ভাগেরই বয়স ১৩ বছরেরও নীচে। এছাড়া প্রতি দুই মিনিট অন্তর দেশটির পুলিশ নারীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ পাচ্ছে। সম্প্রতি দেশটিতে নারীর বিরুদ্ধে সহিংসতা শীর্ষক এক নিবন্ধে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
নিবন্ধটি প্রকাশকারী সংস্থা ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটি জানিয়েছে, দেশটিতে নারী ও শিশু-কিশোরীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। – খবর সিএনএন

ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের মোট জনসংখ্যা ২০ কোটিরও বেশি। ইতোমধ্যে দেশটির ভূখন্ড নারীর জন্য পৃথিবীর সবচেয়ে মারাত্মক হুমকির স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। নারীদের ওপর ক্রমাগত এই সহিংসতাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বাজে সময় বলে অভিহিত করা হচ্ছে।

প্রতিবেদনে দেখা গেছে এক নারী অপর নারীকে হ’ত্যার ঘটনাও গত বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে দেশটিতে। যদিও জাতীয়ভাবে গ’ণহ’ত্যার হার কমেছে ১০.৮ শতাংশ। এসব ঘটনার ৮৮ শতাংশ অপরাধী হয় কোনো নারীর সঙ্গী কিংবা সাবেক সঙ্গী।

গবেষণা নিবন্ধ অনুযায়ী, দেশটির ২ লাখ ৬৩ হাজারের বেশি নারী তাদের সঙ্গীদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে এখন মারাত্মকভাবে অসুস্থ। দেশটির সরকারি তথ্য-উপাত্ত এই সংখ্যা জানিয়েছে। এ ছাড়া দেশটিতে সর্বোচ্চ পরিমাণ ধ’র্ষণের ঘটনা ঘটেছে। যাদের ৫৪ শতাংশের বয়স ১৩ বছরের কম।

দেশটির সরকারি কৌঁসুলি ভ্যালেরিয়া স্ক্যারেন্সে স্থানীয় দৈনিক গ্লোবোকে বলেছেন, ‘ব্রাজিল এখনও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটি দেশ। শুধু এখানেই শেষ নয় গোটা বিশ্বের নারীদের মধ্যে ব্রাজিলের নারীদের নিজ ঘর সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে।’

২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, গোটা বিশ্বে নারী হ’ত্যার হারের ক্ষেত্রে ব্রাজিলের অবস্থান পঞ্চম। বিশ্বব্যাপী মানবাধিকার নিয়ে কাজ করা দাতব্য সংগঠন হিউমান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, নিজ বাড়িতে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা