,

নিয়মিত স্কুলে না এসেও বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক

news-image

জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুর চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মিত স্কুলে না এসেও বেতন নিচ্ছেন তিনি। উপজেলার গোয়ালেরচর ইউপির ওই বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হয়েছে। এরপর থেকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন স্কুলে উপস্থিত থাকেন না। ফলে নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষা বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

এছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সঙ্গে সমন্বয়হীন সিদ্ধান্ত নিয়ে নিজের মনগড়া চালিয়ে আসছে। বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার না করে সিংহভাগ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।এলাকাবাসী জানান, আলমগীর হোসেন স্কুলে না এসে শিক্ষার্থীদের খেলাধুলার উপকরণ কেনার টাকা নিজের পকেটে ভরছেন।

ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক খেলাধুলার কোনো সরঞ্জাম আমাদের কিনে দেননি। তিনি মাঝেমধ্যে স্কুলে আসেন। আর চলে যান। আমাদের পড়ান না।প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা উপকরণ কিনতে যে পরিমাণ বরাদ্দ পেয়েছি তা দিয়ে কাজ করছি। বাকি কাজ সম্পন্ন করা হবে।

পাঠদান বিষয়ে তিনি বলেন, বিভিন্ন কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যেতে হয়। ফলে পাঠদান কার্যক্রমে উপস্থিত থাকতে পারি না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর